০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

স্বীকৃতি প্রাপ্ত নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন এ মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন জেলা শাখার সভাপতি শেখ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মধুপুর উপজেলা শাখার সভাপতি মো. ফারুক হোসেন, অধ্যক্ষ নাসির উদ্দিন, প্রভাষক মাজেদুল হক, প্রধান শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ কয়েক বছরে একাধিক শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছে। শিক্ষামন্ত্রীরা ক্ষমতায় থাকার সময় আমারদের এমপিও করার কথা দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রী তথা বর্তমান শিক্ষামন্ত্রী ড. দীপু মনি’র কাছে আমাদের প্রতিষ্ঠান গুলো এমপিও ভুক্তি করার দাবি জানাচ্ছি। তা না হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

পরে নিরালার মোড় হতে র‌্যালি নিয়ে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর পর প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি