১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়েছে বখাটে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে স্কুল ছাত্রী মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হাতে প্রহৃত হলেন বাবা নাসির উদ্দিন (৪৮)। 

সোমবার উপজেলার কীত্তন খোলা উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাসির উদ্দিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়েছে।

জানা যায়, উপজেলার কে.জি.কে উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুল ছুটির পর প্রায়ই বাড়ি ফেরার পথে ওই এলাকার বখাটে মোস্তফাসহ তার সঙ্গীরা উত্ত্যক্ত করতো। ওই স্কুল  ছাত্রী এ ঘটনা পরিবারের লোকজনকে  জানালে বাবা  নাছির উদ্দিন ওই বখাটেকে শাসাতে গেলে লাঠি দিয়ে পিটিয়ে তাকে করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক মিয়া বলেন, ঘটনাটি খুই দুঃখ জনক। এ বিষয়ে স্কুল পরিচালনা পর্ষদের মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি