১২:০৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিখোঁজের ১২ দিনেও সন্ধান মিলেনি স্বর্ণ ব্যবসায়ীর

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নিখোঁজের ১২ দিনেও সন্ধান মিলেনি স্বর্ণ ব্যবসায়ী ধ্রুব কর্মকারের (৩২)। সে শহরের ছয়আনী বাজারের তৃষিতা জুয়েলার্সের স্বত্তাধিকারী ও পৌরএলাকার কালিপুরের মৃত নারায়ন কর্মকারের ছেলে।

এর আগে গত ৩০ জুলাই দোকান থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর তার আর খোঁজ মেলেনি। পরে ২ আগস্ট তার ছোট ভাই রাম কর্মকমার বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

সাধারণ ডায়েরী থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় ৩০ জুলাই রাতে দোকান থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। বাসায় না যাওয়ায় ওই দিন রাতেই তার পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে তার খোঁজ করতে থাকে। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। কয়েকদিন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়।

ধ্রুব কর্মকারের মা লক্ষী রানী কর্মকার জানান, ধ্রুব কর্মকারের ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। প্রতিদিন তাদের বাবার কথা জিজ্ঞেস করে। কিন্তু সন্ধান না পাওয়ায় তার স্ত্রী ও সন্তানদের কোন জবাব দিতে পারেন না। তাই যেকোন মূল্যে ছেলের সন্ধান চান তিনি।

কাগমারী পুলিশ ফাঁড়ির এসআই মোখলেছুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ধ্রুব কর্মকারের সন্ধান চালিয়ে যাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি