১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে কোভিট- ১৯ এ ক্ষতিগ্রস্থদের, মাঝে আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কালিহাতী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে নাগরিক উদ্যোগ, Action for Social Development (ASD)"- এর তত্ত্বাবধানে দাতা সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ড জার্মানির সহায়তায় "Emergency Response to Mitigate COVID-19 impact in the poor and Marginalized-2020” শীর্ষক প্রকল্পের আওতায় কালিহাতী উপজেলার সুবিধাবঞ্চিত ২৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ হিসেবে একেকটি পরিবার কে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন তালুকদার, নাগরিক উদ্যোগ কেন্দ্রীয় কার্যালয়ের উর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা আবু নাসের, পলিসি এ্যডভোকেসি কো- অর্ডিনেটর মনজুরুল ইসলাম, উপজেলা তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের সভাপতি কহিনুর আক্তার মিনা খানম, উপজেলা নাগরিক অধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু প্রমুখ।

এসময় কালিহাতী নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কালিহাতী নাগরিক উদ্যোগের সহকারী এরিয়া অফিসার সেলিম ফকিরসহ নাগরিক উদ্যোগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি