০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে করটিয়ায় উঠান বৈঠক 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়নের চিত্র তুলে ধরে টাঙ্গাইল সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়ায় উঠান বৈঠক করেছেন করটিয়া ইউনিয়নের পাঁচবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু। 

একইসঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার পক্ষে ভোট চেয়েছেন। ৭ নভেম্বর মঙ্গলবার সকালে ইউনিয়নের গাড়াইল গ্রামে এ উঠান বৈঠক করেন তিনি। 

এ উঠান বৈঠকের আয়োজন করে টাঙ্গাইল সদর উপজেলার তথ্য সেবা কর্মকর্তা শামীমা আক্তার শাম্মী ।

উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু বলেন,শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইলের সিনিয়র সহকারী জজ লিগ্যাল এইড  মনিকা খান, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিদ,সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু,সদর উপজেলা তথ্য সেবা সহকারী অনুরাধা ঘোষ,বিনা আক্তার,জাতীয় মহিলা সংস্থার আসলাম হোসেন ও আওয়ামী যুবলীগ নেতা মো.আরজু মিয়া প্রমুখ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি