০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ’লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবীতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ | | ১৩০০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগ নেতাদের নামে হত্যা মামলা করার প্রতিবাদে ভূঞাপুর-তারাকান্দি সড়ক অবরোধ করে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ফলদা গ্রামবাসী।

শনিবার মিছিলটি ¯øুইচগেট থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে ভূঞাপুর-তারাকান্দি সড়ক অবরোধ করে সমাবেশ কর্মসূচী পালন করে।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, যুগ্ম আহŸায়ক আব্দুল হামিদ ভোলা, তাহেরুল ইসলাম তোতা, সাবেক যুগ্ম আহŸায়ক মিনহাজ উদ্দিন, ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, ফলদা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহŸায়ক সরন কুমার দত্ত প্রমুখ।

বক্তারা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার এবং হত্যার সাথে জড়িত দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনতে পুলিশকে আহŸান জানান।

এছাড়া মামলা প্রত্যাহার না করলে হরতালসহ কঠোর কর্মসূচীর ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয় এসময়।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফরিদকে গলা কেটে হত্যার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক আব্দুল হামিদ ভোলা, যুগ্ম আহŸায়ক তাহেরুল ইসলাম তোতা ও অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সরকারসহ কয়েকজনের নাম উল্লেখ করে টাঙ্গাইল আদালতে একটি সম্পূরক মামলা করেন নিহত আওয়ামী লীগ নেতা ফরিদের ছোট ভাই ফজলুল হক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি