০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্রোতে ভেসে যাওয়া ব্রীজ পরিদর্শনে ডিসি, বিকল্পের তাগিদ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে বন্যার পানির স্রোতে ভেসে যাওয়া ব্রীজ পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.আতাউল গণি। উপজেলার গয়হাটা-সিংজোড়া সড়কের ঘুণী খালের উপর স্থাপিত ব্রীজটি বন্যার পানির স্রোতে মঙ্গল রাতে ভেসে যায়। পরে ভেসে যাওয়া ব্রীজটি বুধবার দুপুরে পরিদর্শন করেন তিনি।

ব্রীজটি পরিদর্শনকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক জনসাধারনের আপদকালীন সময়ে চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে তাগিদ দেন। এসময় উপস্থিত উপজেলা নির্বাহী প্রকৌশলীকে বন্যা পরবর্তী সময়ে দ্রুত ব্রীজটি নির্মান করে দেওয়ার জন্য বলেন তিনি। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী প্রমূখ।

ব্রীজটি ভেঙ্গে যাওয়ার ফলে সিংজোড়ায় অবস্থিত স্কুল, কলেজ, হাট, বাজার ও পার্শ্ববর্তী শ্যামপুর, তেহালিয়া, বাটরা সহ বিভিন্ন এলাকার জনসাধারনের সরাসরি উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি