০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নুসরাত হত্যাকান্ড

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

নুসরাত জাহান রাফির প্রতি যৌন হয়রানি ও অগ্নিসংযোগে নৃশংস হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। 

রোববার ”নববর্ষের প্রতিজ্ঞা হোক এমন, নারীদের বিরুদ্ধে আর নয় যৌন নিপীড়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ^বিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম সাইফুল্লাহ বলেন, যৌন নিপড়িনকারীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির বিধান হলে এ ধরনের নামক অপকর্ম বন্ধ হবে। বাঙালি জাতির যে ঐতিহ্য লালিত হচ্ছে অসম্প্রদায়িক জাতি অর্থ্যাৎ একজনের প্রতি যে আরেকজনের ভালবাসা সেটা থাকবে এবং সারাবিশে^ সভ্য জাতি হিসেবে আমাদের পরিচিতি থাকবে।

ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল কাদের মিয়া বলেন, দোষীদের যথাযথ শাস্তি এবং দৃষ্টান্তমুলক শাস্তি বিধানের মাধ্যমে এ ধরনের অপরাধ যাতে আর না ঘটে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহনের জোড় দাবি জানাচ্ছি।

এ সময় ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম ও আরঙ্গজেব আকন্দ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি