১২:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতী প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

মুশফিকুর মিল্টন  | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

আলোচনাসভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কালিহাতী প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২০২৫ এর অভিষেক। শনিবার সন্ধ্যায় উপজেলার এলেঙ্গা রিসোর্টে জমকালো এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে কালিহাতী প্রেসক্লাব। 

অনুষ্ঠানের শুরুতেই নতুন কমিটির সদস্যদের পরিচিতি করিয়ে দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। 

কালিহাতী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রঞ্জণ কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ । 

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি কামরুল হাসান মিয়া । প্রেসক্লাবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রশিদ আহমেদ আব্বাসী,  মো. শাহাআলম, সাবেক সাধারণ সম্পাদক দাস পবিত্র। 

এসময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান দাদু ভাই, দশকিয়া ইউপি চেয়ারম্যান মালেক ভূইয়া, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সফি, সাবেক চেয়ারম্যান হাসমত আলী, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহআলম মোল্লা, গণ বিপ্লব পত্রিকার সম্পাদক মোশারফ হোসেন ঝিন্টু সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জুবায়েদ মল্লিক বুলবুল, সদস্য আশিকুর রহমান পলাশ, কাজল আর্য, আব্দুল্লাহ নোমান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এসএম শহীদ, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনসার আলী, প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ প্রেসক্লাবের সকল গণমাধ্যমকর্মী ও নানা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি