১০:১০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার

সেই আ’লীগ নেতার বিরুদ্ধে তদন্তের নির্দেশ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির সেই ডিলার আওয়ামীলীগ নেতা মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। 

রবিবার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক কে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। 

জানা গেছে, উপজেলার উয়ার্শী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন খাদ্য বান্ধব কর্মসূচির ওই ইউনিয়নের ডিলার। তিনি সজীব ট্রেডার্স নামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন করে থাকেন। তিনি নভেম্বর মাসে ১০ টাকা কেজি দরে ৫৩৯ জন হতদরিদ্র কার্ডধারীর জন্য উপজেলা খাদ্য গুদাম থেকে ১৬ হাজার ১৭০ কেজি চাল উত্তোলন করেন। কিন্ত ৩০ নভেম্বর পর্যন্ত অর্ধশতাধিক কার্ডধারী ডিলারের দোকানে গিয়ে চাল কিনতে না পেরে খালি হাতে ফিরে আসেন। এ ছাড়া ডিলার কার্ডধারীদের কাছে চাল বিক্রি না করে ওই চাল ২ ডিসেম্বর শেষ রাতে পিকআপযোগে অন্যত্র বিক্রি করে দেন বলে অভিযোগ উঠে। গভীর রাতে অন্যত্র চাল বিক্রির ঘটনাটি বাজারের পাহারাদার সুলতান মিয়া ও চা দোকানদার সেকান্দার দেখেন এবং সকালে বাজার ব্যবসায়ী সমিতিকে অবহিত করেন। ঘটনাটি জানাজানি হলে কার্ডধারী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

এদিকে চাল কিনতে না পারা কার্ডধারীরা বেলাল হোসেন (৯৭৬), শহিদুর রহমান (৯৮৯), ভাষাণ মণ্ডল (১০০২), ব্রজবাসী মণ্ডল (১০০৫), বিভাষ মণ্ডল (১০০১), টুষ্টু মণ্ডল (১০০৪) রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। 

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক কার্ডধারীদের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি