০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাঁধের পশ্চিম প্রান্ত ডুবে যাওয়ায় পূর্ব প্রান্তে আশ্রয় নিয়েছে মানুষ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের আনছার আলীর বাড়িঘর তলিয়ে গেছে বন্যার পানিতে। পরিবার নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন নলীন-পিংনা-যোকারচর বাঁধের পূর্ব প্রান্তে অর্জুনা দাখিল মাদ্রাসার একটি কক্ষে। তাঁর মতো আরও কয়েকটি পরিবার সেখানে আশ্রয় নিয়েছে।

আনছার আলী বলেন, ‘বাঁধের এই পাড় (পূর্ব পাড়) শুকনা আছে। তাই এহনো থাকবার পারতাছি। বাঁধ ভাইঙ্গা গেলে আমাগো আর কোনো উপায় থাকব না।’

যমুনা নদীর তীরে জামালপুরের পিংনা থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যোকারচর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার ‘নলীন-পিংনা-যোকারচর বাঁধ’। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলীন থেকে ভূঞাপুর উপজেলা সদর পর্যন্ত এ বাঁধের পশ্চিম প্রান্তের প্রতিটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। তাই সেসব গ্রামের বেশির ভাগ মানুষ আশ্রয় নিয়েছেন বাঁধটির পূর্ব প্রান্তে। তবে এ বাঁধেরও বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত হয়ে পানি চুইয়ে পড়ছে। বাঁধ রক্ষার জন্য কাজ করছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, অর্জুনা মাদ্রাসায় বৃদ্ধা মা ও স্ত্রী–সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন মিলন পাটনি। মিলনের বৃদ্ধা মা বকুল পাটনি বলেন, ‘প্রত্যেকবার পানি বাড়ে আর আমাগো ঘর ছাইরা আশ্রয় নেওন লাগে এহানে সেহানে। এইডাই আমাগো নিয়তি।’

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী নলীন, জগৎপুরা, গুলিপেঁচা, অর্জুনা, চুকাইনগর, কুঠিবয়ড়া, গাড়াবাড়ি, তড়াই, বলরামপুর, পলসিয়া, টেপিবাড়ি, রায়েরবাসালিয়া গ্রামগুলোর যে অংশ নলীন-পিংনা-যোকারচর বাঁধের পশ্চিমে পড়েছে, তা সব বন্যাকবলিত হয়ে পড়েছে। তবে এখনো গ্রামগুলোর বাঁধের পূর্ব প্রান্তের অংশ নিরাপদে রয়েছে। বাঁধ ভেঙে গেলে যেকোনো সময় পূর্ব প্রান্তের অংশও বন্যাকবলিত হয়ে পড়বে।

অর্জুনা গ্রামের আবদুস সাত্তার জানান, এই বাঁধ মূলত এই এলাকা ছাড়াও ঘাটাইল, গোপালপুর ও কালিহাতী উপজেলাকে বন্যামুক্ত রাখতে বড় ভূমিকা রাখে।

বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, গাড়াবাড়ি, অর্জুনা, কুঠিরবয়ড়া, টেপিবাড়িসহ বিভিন্ন স্থানে বাঁধের মধ্যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়ে পানি চুইতে শুরু করেছে। পাউবো ও স্থানীয় লোকজন বাঁধটি রক্ষার জন্য বালুর বস্তা ফেলে গর্ত বন্ধ করছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাঁধের বিভিন্ন স্থানে ইঁদুরের গর্ত দিয়ে পানি ঢুকে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। গত বছর ৫২টি স্থানে এ ধরনের গর্তের সৃষ্টি হয়েছিল। একপর্যায়ে টেপিবাড়ি এলাকায় বাঁধ ধসে যায়। এবার বাঁধটি রক্ষার জন্য আগে থেকেই বিভিন্ন স্থানে বালুর বস্তা মজুত রাখা হয়েছিল। যেখানে গর্তের সৃষ্টি হচ্ছে, সেখানেই বস্তা ফেলে মেরামত করা হচ্ছে।

টাঙ্গাইল পাউবোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, এবার ২৬টি স্থানে ইঁদুরের গর্ত দিয়ে পানি চুইতে শুরু করেছে। এগুলো রোধ করতে কাজ করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি