১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ভোটকেন্দ্রের পরিত্যক্ত ভবনে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌর শহরের ১নং ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পরিত্যক্ত ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ভবনের একটি দরজা পুরোপুরি ও অপর একটি দরজার আংশিক পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক ।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম বলেন, সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী অগ্নিসংযোগের খবর জানায়। বিদ্যালয়ে এসে দেখি, পরিত্যক্ত ভবনের দুটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি