১০:০৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্যার পানির তীব্র স্রোত

বাসাইলে সেতু ভেঙ্গে যাতায়াত বন্ধ, দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসাইল-কাঞ্চনপুর সড়কের ছনকাপাড়া এলাকায় সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাসাইল ও মির্জাপুর উপজেলার প্রায় ৩০টি গ্রামের মানুষ।

বৃহস্পতিবার বিকালে বন্যার পানির তীব্র স্রোতে সেতুটি ভেঙে যায়।

স্থানীয়রা জানান, বুধবার বিকাল থেকে বাসাইল-নাটিয়াপাড়া সড়কের বিভিন্ন স্থান ডুবে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে বাসাইল-কাঞ্চনপুর সড়কের ছনকাপাড়ার সেতুটির নিচ দিয়ে পানির স্রোতের তীব্রতা বেড়ে যায়। একপর্যায়ে বৃহস্পতিবার বিকালে সেতুটি হঠাৎ করে ভেঙে যায়।

সেতুটি ভেঙে পড়ায় বাসাইল ও মির্জাপুর উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া, ছনকাপাড়া, কাজিরাপাড়া, কোদালিয়াপাড়া, ফতেপুর, পাটদীঘিসহ প্রায় ৩০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

বাসাইলের উপসহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, ১৯৯২-৯৩ সালে ‘কেয়ার বাংলাদেশ’- এর আওতায় সাড়ে ১১ মিটার সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল। এ কারণে পানির স্রোতে ভেঙে পড়েছে।

এ ব্যাপারে বাসাইল উপজেলা নির্বাহী অফিসারা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ইতিমধ্যেই নতুন করে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। বন্যার পানি ঢুকে সেতুটি ভেঙে যাওয়ায় এ সড়ক দিয়ে বিকল্প ব্যবস্থায় জনসাধারণের চলাচলের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি