০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮ | | ১২৪৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুই শ্রমিকের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা স্থানীয় ইজি বাইক শ্রমিক অফিসে হামলা চালিয়ে অফিসে টাঙানো ছবি ভাংচুর করে বলে জানা গেছে।

এই ঘটনায় মির্জাপুর থানায় পাঁচজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন দেওহাটা-বহুরিয়া রোডে হাসেম তার লেগোনার সিরিয়াল আগে নেয়াকে কেন্দ্র করে লাইনম্যান শাহ আলমের সঙ্গে হাতাহাতি হয়। পরে বেলা সাড়ে এগারোটার দিকে হাসেম তার চার সহযোগী জাকের (৩৫), আব্দুল হাকিমের ছেলে কবির (৩৬), হাসমত আলী (৩৭) ও শাহারুল ইসলাম পারভেজ (২৬) কে নিয়ে স্থানীয় অটো রিক্সা, সিএনজি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা চালায়। সেখানে শাহ আলম ও এনায়েত নামে দুই শ্রমিককে মারপিট করা হয়।

এসময় সন্ত্রাসীরা ওই অফিসের আসবাবপত্র ও একটি ইজি বাইক ভাংচুর এবং অফিসে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।

দেওহাটা অটো রিক্সা, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসামীরা সন্ত্রাসী কায়দায় শ্রমিক অফিসে ঢুকে দুই শ্রমিককে মারধর করেছে। এছাড়া অফিসের আসবাবপত্র এবং অফিসে টাঙানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।

তিনি বিকেলে এ ঘটনায় মির্জাপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, দেওহাটা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেনকে তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি