১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মোহালী দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মোহালী গয়রা গাছা দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদ্রাসা মাঠে পতাকা উত্তোলন ও মর্শাল প্রজ্জলনের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। 

পরে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন সিনিয়র সহকারী সচিব খন্দকার আব্দুল মুত্তালিব। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহজাহান আনসারী। হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার পরিচালনা পর্যদের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম খান, হুগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন, মাদ্রাসার সাবেক সভাপতি মো. কদম আলী, জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ সচিবালয়ের অবসরপ্রাপ্ত পার্সনাল অফিসার খন্দকার মো. কাজিম উদ্দিন ও অনুহলা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মাষ্টার প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতায় ছোট, মধ্যম ও বড়দের দৌড়, দড়ি লাভ, মোড়ক লড়াইসহ অভিভাবকদের বিভিন্ন খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি