১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মমতার দাওয়াই’ পাঠানো সখীপুরের ইউএনও এখন নিজেই রোগী

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

কোভিড রোগীর কাছে ‘মমতার দাওয়াই’ পাঠানো টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজার করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলার ১২টি উপজেলার ইউএনওদের মধ্যে তিনিই প্রথম কোভিড–১৯ শনাক্ত হলেন। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৯১৪।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান আজ রোববার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সখীপুরে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩৯।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আসমা আক্তার বলেন, গত বৃহস্পতিবার ইউএনওর স্বামীর করোনা শনাক্ত হয়। পরের দিন শুক্রবার তিনি, তাঁর ছেলে, মা ও গৃহপরিচারিকার নমুনা সংগ্রহ করা হয়। আজ রোববার সকালে শুধু ইউএনওর নমুনার ফলাফল পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ইউএনওর শরীরে জ্বর আছে। খাবারের রুচি নেই। এ ছাড়া তিনি খাবারের গন্ধ বুঝতে পারছেন না। তাঁর বাসায় অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়েছে।

সখীপুরে কারও করোনা শনাক্ত হলে তাঁর মনে সাহস জোগাতে তাঁর বাড়িতে যেতেন ইউএনও আসমাউল হুসনা লিজা। সঙ্গে নিয়ে যেতেন এক ঝুড়ি মৌসুমি ফল। ‘মমতার দাওয়াই’ লেখা ঝুড়ি পেয়ে কোভিড রোগীদের ভালো লাগত, তাঁরা ভরসা পেতেন যে প্রশাসন তাঁদের সঙ্গে আছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি