০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাপের কামড়ে অন্তঃসত্তা গৃহবধূর মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের কামড়ে শারমিন আক্তার (১৯) নামের এক অন্তঃসত্তা গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই গৃহবধূ উপজেলার দাড়িয়াপুর গ্রামের শরীফ হোসেনের স্ত্রী। নিহত গৃহবধূ তিন মাসের অন্তসত্তা ছিলেন বলে পরিবারসূত্রে জানা গেছে।

জানা যায়, ওই গৃহবধূ স্বামীর বাড়ি উপজেলার দাড়িয়াপুরে সন্ধ্যার দিকে মুরগির খোয়াড়ের (মুরগি পালনের ছোট ঘর) দরজা আটকাতে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে সখীপুর পৌর শহরের একটি ওষুধের  দোকান থেকে তাকে সাপে কাটার ভ্যাকসিন দেয়া হয়। এতে তার অবস্থার  কোনো উন্নতি না হওয়ায় রাত নয়টার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জরুল ইসলাম। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি