১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ১১, শনাক্ত ২৫৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। দিনদিন বাড়ছে এ জেলায় শনাক্ত আর মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় এ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ২৫৪ জন। 
  
বৃহস্পতিবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান।

তিনি জানান, বুধবার (৭ জুলাই) সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত টাঙ্গাইলের ৬৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৫৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ৫১ শতাংশ। 

এছাড়াও বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাত জন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট শনাক্তের সংখ্যা ৯ হাজার ৫৭৫ জন। এ নিয়ে জেলা মোট মৃত্যু ১৪৬ জন। সুস্থ হয়েছেন ৫০৫৯ জন। 

জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১২১ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৮১ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১জন, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন এবং মির্জাপুুর কুমুদিনী হাসপাতালে ৭ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি