১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত নতুন ১০

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে এক পুলিশ সদস্য, তাঁর স্ত্রীসহ নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ২৪৩ জন করোনায় সংক্রমিত হলেন।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মির্জাপুর বাজারের বাসিন্দা থানার পুলিশ কনস্টেবল (৩৪), তাঁর স্ত্রী (৩০), এক তরুণী (২৭), গোড়াই ইউনিয়নের একজন (৪৩), নাজিরপাড়া এলাকার এক তরুণী (২২), মহেড়া ইউনিয়নের এক তরুণ (২২), ফতেপুর ইউনিয়নের এক কিশোর (১৮), হাটফতেপুরের এক তরুণ (২৫), তাঁর স্ত্রী (১৯) ও বানাইল ইউনিয়নের এক ব্যক্তি (৩০) রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রমতে, কোভিডের উপসর্গ থাকায় সংগৃহীত নমুনা ২৮ ও ২৯ জুন এবং ১ জুলাই ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়। সেগুলোর মধ্যে ওই ১০ জনের করোনা পজিটিভ হয়েছে বলে আজ শনিবার দুপুরে সেখান থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে।

মির্জাপুরে মোট ২৪৩ জন কোভিড-১৯ রোগীর মধ্যে পাঁচজন জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৬৪ জন। অন্য ১৭৪ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাঁদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি