১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নিহত ২ জনের পরিচয় পাওয়া গেছে

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১২ নভেম্বর ২০১৬ | | ১৯৬৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় নিহত দুই মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন টাঙ্গাইল সদরের ক্ষুদিরামপুর এলাকার বাসিন্দা ইয়ার আলীর ছেলে আব্দুস সালাম (৩০) ও তার বন্ধু আরিফ (৩২)।

শনিবার সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের দেওহাটা বাসস্ট্যান্ডে ঢাকামুখি একটি পিকআপভ্যান দাঁড়িয়ে যাত্রী উঠানামা করছিল। এ সময় পিকআপভ্যানের পাশ ঘেসে টাঙ্গাইল থেকে ঢাকাগামী দুই মোটরসাইকেলে আরোহী দ্রুতগতিতে মোটরসাইলে নিয়ে যাচ্ছিল।

দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানটি কোন সিগন্যাল না দিয়ে হঠাৎ টান দিলে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রন হারিয়ে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী গোড়াই ইউপি মেম্বার মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া জানান, পিকআপ ভ্যানের কারণে এই দূর্ঘটনাটি ঘটেছে। মহাসড়কের ব্যস্ততম দেওহাটা এলাকায় প্রতিনিয়ত পিকআপভ্যান নিয়ন্ত্রনহীন ভাবে থামিয়ে যেভাবে যাত্রী উঠা নামা করে তাতে আরও দুর্ঘটনা ঘটবে বলে তিনি উল্লেখ করেন।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) কিবরিয়া জানান, নিহতদের আত্মীয়-স্বজনকে খবর দেয়া হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি