১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে আজ মঙ্গলবার চিকিৎসক, পুলিশসহ নতুন করে আরও ৪০ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১২। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র আজ সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।

গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর দুই মাসেরও বেশি সময় পর ১৪ জুন আক্রান্তের সংখ্যা ৩০০ হয়েছিল। তার মাত্র ১৫ দিন পরই সে সংখ্যা দ্বিগুণ হয়ে আক্রান্তের সংখ্যা ৬০০ অতিক্রম করল। আজ শনাক্তদের মধ্যে দেলদুয়ার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসা কর্মকর্তা, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের একজন উপসহকারী পরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে মির্জাপুর উপজেলা। এ উপজেলার ১৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সদর উপজেলায় আক্রান্ত ১২১ জন, নাগরপুরে ৩৮ জন, দেলদুয়ারে ৪২ জন, সখীপুরে ২১ জন, বাসাইলে ১৩ জন, কালিহাতীতে ৩৭ জন, ঘাটাইলে ২৫ জন, মধুপুরে ৩৪ জন, ভূঞাপুরে ২৯ জন, গোপালপুরে ৩৪ জন ও ধনবাড়ীতে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলায় মোট আক্রান্তদের মধ্যে ১২৫ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন ১২ জন এবং ৩৭৫ জন বর্তমানে চিকিৎসাধীন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে ২০ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে এবং ৩৫৫ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি