১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে দিনব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ অক্টোবর ২০১৭ | | ৯৩
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘‘টিম বিল্ডিং এন্ড সেল্ফ এ্যাসেসমেন্ট প্রসেস’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় গণিত বিভাগের সেমিনার হলে এ কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অধীনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রিটিউশনাল কোয়ালিটি এ্যাসোরেন্স সেল্ফ (আইকিউএসি) এর সহযোগিতায় আয়োজিত কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি প্রকল্পের পরিচালক প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির প্রধান গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন।

প্রশিক্ষণে উক্ত বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, এ্যালামনাই সদস্য ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি