১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে বন্যায় আক্রান্ত মানুষদের ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি বিপদসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কয়েক হাজার পরিবার বন্যায় আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে।

মঙ্গলবার(৩০)সরেজমিনে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া,খানুরবাড়ি ও ভালকুটিয়াসহ গাবসারা, অজুর্না এবং নিকরাইলের বেশি কিছু এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, ভূঞাপুরে যমুনা নদীর পানি দিন দিন বাড়তে থাকায় চরাঞ্চলসহ নতুন নতুন এলাকায় পানি উঠে পড়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। এছাড়া বন্যার আগে যমুনা নদী ভাঙনে ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার। 

উপজেলার পুরো গাবসারা ইউনিয়ন, গোবিন্দাসী, অজুর্না, নিকরাইল ইউনিয়নের আংশিক এলাকাগুলোতে বন্যার পানি প্রবেশ করায় পানিবন্দি হয়েছে মানুষজন। গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া, ভালকুটিয়া ও খানুরবাড়িতে বন্যার পানিতে গৃহবন্দি হয়ে পড়া মানুষজন চরম বিপাকে পড়েছে। ঘরে পানি উঠায় রান্না বন্ধ হয়ে গেছে। এছাড়া পায়খানা ও টিউবওয়ে তলিয়ে যাওয়ায় খাবার পানি, গো-খাদ্য সংকট দেখা দিয়েছে। সাপের ভয়তো রয়েছেই। 

বন্যায় গোবিন্দাসী হতে ভালকুটিয়া পর্যন্ত সড়ক ভেঙে ও তলিয়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এছাড়া বেশ কিছু এলাকায় রাস্তা ভেঙে গেছে। ফসলি জমি তলিয়ে যাওয়ায় নষ্ট হয়ে গেছে খেতের ফসল। তবে এখন পর্যন্ত কোন ধরনের সরকারি বা বেসরকারিভাবে সাহায্যে সহযোগিতা পায়নি বন্যা কবলিত মানুষজন। 

কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলাম বলেন, যমুনা নদী ভাঙতে ভাঙতে বাড়ির অর্ধেক নদীতে বিলীন হয়েছে। বাকিটুকুতে নিজ উদ্যোগে প্লাস্টিকের বস্তায় মাটি ভরে বস্তা ফেলানো হয়েছিল। কিন্তু বন্যার কারণে ফেলানো বস্তা নদীর গর্ভে চলে যাচ্ছে। বন্যার কারণে বাজার সদাই করতে পারছি না। 

বন্যা কবলিতরা জানান, বছরে দুইবার যমুনা নদীর পানি ঘর-বাড়িতে উঠে তলিয়ে যায়। এতে কষ্ট বেড়ে যায় বহুগুনে। সাহায্যে সহযোগিতাতো দুরের কথা কেউ খোঁজ নেয় না। 

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পাভীন জানান, এ উপজেলায় ভাঙন কবলিত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের জন্য এ পর্যন্ত জন্য কোন ত্রাণ বরাদ্দ পাইনি। তবে এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি