১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ জুলাই ২০২১ | |
টাঙ্গাইলে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার| ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর থেকে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের সদস্যরা।

রোববার (২৬ জুলাই) এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- মির্জাপুরের গোড়াই মঈননগর এর হাফিজ উদ্দিন এর ছেলে  সুজন মাহমুদ ওরফে সেজু (৩০) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাই এর শাহজাহান মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই মঈননগর (খামারপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় হেরোইনসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফফতার করা হয়।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে  ৬ (ছয়) গ্রাম হেরোইন, যার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা এবং নগদ ৫,৬০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাসহ অন্যান্য থানা এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।

তাদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি