০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে পেঁয়াজের কেজি ২৫০ দিশেহারা ক্রেতা

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে দিন দিন লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম।  গত ১ দিনের ব্যবধানে বেড়েছে কেজি প্রতি ৫০ টাকা। 

শুক্রবার সকালে উপজেলার সদর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০ টাকা দরে।  কোথাও কোথাও বিক্রি হচ্ছে ২৬০ টাকা। 

এতে ক্রেতা সাধারন দিশেহারা হয়ে পড়েছে। সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। 

বাজার মনিটরিং না থাকায় লাগামহীন ভাবে বেড়েই চলেছে পেঁয়াজের দাম এমন অভিযোগ ক্রেতা-বিক্রেতাদের। 

শুক্রবার সরেজমিন নাগরপুর সদর বাজার সহ আশ পাশের বাজার ঘুরে একাধিক পাইকারী ও খুচরা ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে এসব অভিযোগের সত্যতা মেলে। 

নাগরপুর কাচাঁ বাজারের ব্যবসায়ী খোকন মিয়া জানান বুধবার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করেছি ২০০ টাকা।  অথচ একদিনের ব্যবধানে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। 

ব্যবসায়ী মামুন বলেন পাইকারী বাজারে দিন দিন পেঁয়াজের দাম বাড়ায় এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। আমরা পাইকারী বাজার অনুসারে খুচরা বিক্রি করছি। 

ক্রেতা মোশারফ জানান যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাতে ভবিষ্যতে খাবারের তালিকা থেকে পেঁয়াজ বাদ দিতে হবে। আরেক ক্রেতা বিপ্লব হোসেন জানান বাজার মনিটরিং সংশ্লিষ্টদের নজরদারী না থাকায় নিত্য পন্যের দাম হু হু করে বাড়ছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, সারাদেশেই পেঁয়াজের দাম উর্ধ্বমূখী। কেউ যাতে অসদুপায় অবলম্বন করে বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য আমরা বাজার মনিটরিং করবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি