০৯:৫৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শহীদ জাহাঙ্গীর হোসেনের শাহাদাৎ বার্ষিকী উদযাপন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে শহীদ জাহাঙ্গীর হোসেন তালুকদারের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন বিভিন্ন স্কুল, এলাকাবাসী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের  প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম, বেড়াডোমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে ফাহ্মী আক্তার প্রমুখ।

পরে শহীদ জাহাঙ্গীর হোসেন তালুকদারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি