০৯:৫৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এক ইঞ্চি জমি ফাঁকা রাখা যাবেনা। সে লক্ষে টাঙ্গাইলের নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও বিকাশের মাধ্যমে টাকা দেয়া হয়েছে। 

রবিবার (২৮ জুন) সকালে নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এ বীজ বিতরণ করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইমরান হোসেন শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস প্রমূখ।

এসময় উপজেলার সদর ও গয়হাটা ইউনিয়নের ৬৪ জন কৃষক কৃষানীকে বিনামূল্যে বিভিন্ন সবজির বীজ ও বিকাশের মাধ্যমে প্রত্যেকে ১ হাজার ৯৩৫ টাকা দেয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার ২ টি ইউনিয়ন বাদে বাকী ইউনিয়নের কৃষকদের মাঝে বীজ ও টাকা বিতরণ করা হবে।

এসময় নাগরপুরে কর্মরত সকল উপ-সহকারি কৃষি অফিসাররা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি