১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনা আক্রান্ত-উপসর্গে মৃত্যু ৭, নতুন সনাক্ত ২৩৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২ জুলাই ২০২১ | |
টাঙ্গাইলে চলছে কঠোর লকডাউন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর টহল। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

কঠোর লকডাউনের মধ্যেও টাঙ্গাইলে শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে তিন জন ও উপসর্গ নিয়ে চার জন সহ মোট সাত জন মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণকারী সকলেই টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নতুন করে জেলায় ৫২৬টি নমুনা পরীক্ষায় ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ দশমিক ৬৭ শতাংশ। 

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে তিন জন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে জেলায় ৫২৬টি নমুনা পরীক্ষায় ২৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ দশমিক ৬৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১২৬ জন, মির্জাপুরে ৩০ জন, দেলদুয়ার, কালিহাতী, ঘাটাইল ও গোপালপুরে ১২ জন করে, সখীপুরে ১০ জন, মধুপুরে সাত জন, বাসাইলে ছয় জন, ভূঞাপুর ও ধনবাড়িতে তিন জন করে এবং নাগরপুর উপজেলায় দুই জন রয়েছেন।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়াল আট হাজার ১৯৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে চার হাজার ৭৩০জন। করোনায় আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছে ১১৮জন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ইউনিটে নতুন করে ১৭ জন করোনা রোগী ভর্তি হয়েছে। করোনা ডেডিকেটেড ইউনিটের আইসিইউ বেডে সাত জন ও সাধারণ বেডে ৩৪ জন সহ মোট ৪১ জন ভর্তি রয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি রয়েছে ৫০৮ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি