০২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পোস্ট মাস্টারকে গুলি করে ছিনতাই

মূলহোতা সজীবের বোনসহ গ্রেফতার ২, উদ্ধার ৩ লাখ টাকা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতা মনিরুল ইসলাম সজীবের চাচাতো বোন আর তার শ্বশুরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃত সজীবের চাচাতো বোন রাজিয়া সুলতানা (৩৭) বল্লা গ্রামের শাহজাহান ওরফে শান্তির মেয়ে ও সিংগাইর গ্রামের প্রবাসী মাসুদ রানার স্ত্রী আর শ্বশুর মোশারফ হোসেন সিংগাইর গ্রামের বাসিন্দা ও প্রবাসী মাসুদ রানার বাবা। এ সময় তাদের স্বীকারোক্তিতে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, রোববার বিকেলে কালিহাতী উপজেলার সিংগাইর গ্রামের শ্বশুরবাড়ী থেকে ছিনতাইয়ের মূলহোতা মনিরুল ইসলাম সজীবের চাচাতো বোন রাজিয়া সুলতানা (৩৭)কে গ্রেফতার করা হয়। সে জানান, ছিনতাইকৃত টাকার ১০ লাখ টাকা তার কাছে জমা রাখে সজীব। এর মধ্যে কিছু টাকা সজীব বিকাশে নিলেও প্রায় ৮ লাখ টাকা ছিল তার কাছে। তবে এ ঘটনা প্রকাশ আর পুলিশী গ্রেফতার তৎপরতা শুরু হলে সজীবের আরো ৮ লাখ টাকা তার কাছে আছে এবং ওই টাকা কি করবে এর জন্য সহযোগিতা চান বাবা শাহজাহান ওরফে শান্তি ও শ্বশুর মোশারফ হোসেনের কাছে। এরপরই টাকা গুলোর দায়িত্ব নেন গ্রেফতারকৃত সুলতানার বাবা আর শ্বশুর। 

পরে তার দেয়া তথ্যে আজ সোমবার টাঙ্গাইল শহর থেকে তার শ্বশুর মোশারফ হোসেন (৭০)কে নগদ তিন লাখ টাকাসহ গ্রেফতার করা হয়। বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। 

উল্লেখ্য, গত ( ১৭ মে ) কালিহাতী পোস্ট অফিস থেকে ৫০ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে বল্লা পোস্ট অফিসে যাওয়ার পথে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। গত ( ২১ মে ) টাঙ্গাইল শহর থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের সদস্য তানজীদুল ইসলাম জিসানকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য জিসানের জবানবন্দিতে কালিহাতী উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সজীবকে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী বলে উল্লেখ করে আদালতে জবানবন্দি দেন বলে জানান পুলিশ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি