১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে ৫ পোশাককর্মী করেনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে চলতি জুন মাসে যাঁদের কোভিড-১৯ শনাক্ত হয়েছে, তাঁরা সবাই পোশাককর্মী। সবশেষ আজ রোববার সকালে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নে গাজীপুরফেরত এক পোশাককর্মী আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ মাসে পাঁচজন পোশাককর্মীর দেহে কোভিড শনাক্ত হলো।

সখীপুরে এ পর্যন্ত মোট ১৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা আসমা আক্তার জানান, গত ২১ এপ্রিল ঢাকাফেরত একজন কাঁচামাল ব্যবসায়ীর হাত ধরে কোভিড-১৯ সখীপুরে প্রবেশ করে। এর দুই দিন পর তাঁর পরিবারের আরও চার সদস্যের কোভিড শনাক্ত হয়। গত এপ্রিল মাসে ছয়জন, মে মাসে পাঁচজন এবং জুন মাসে এখন পর্যন্ত পাঁচজন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে সখীপুরে এ পর্যন্ত ১৬ জনের দেহে এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, উপজেলায় শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ১ জন মারা গেছেন ও ৮ জন বাড়িতে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠেছেন। বাকিরাও বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। আশা করা হচ্ছে, আর দুই–তিন দিনের মধ্যে আরও তিনজন সুস্থ হয়ে উঠবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি আসমাউল হুসনা লিজা বলেন, যেসব পোশাকশ্রমিক কোভিডে আক্রান্ত হচ্ছেন, তাঁরা সবাই গাজীপুর কিংবা ভালুকায় পোশাক কারখানার শ্রমিক ছিলেন। অসুস্থ হয়ে বাড়িতে ফেরত আসার পর গ্রামবাসীর চাপের মুখে তাঁরা নমুনা পরীক্ষা করাতে বাধ্য হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি