০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কলেজ শিক্ষককে মারধর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মহিলা কলেজের শিক্ষককে শ্রেণীকক্ষের ভিতরে ছাত্রীদের সামনেই মারধর করেছে একই কলেজের সহকারী গ্রন্থাগারিক ও বহিরাগতরা।

রোববার দুপুরে উপজেলার শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। পরে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছে মারধরের শিকার শিক্ষক।

জানা যায়, কলেজের সহকারী গ্রন্থাগারিক আব্দুস সামাদ সরকার এর মেয়ে একই কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে। কিন্তু নিয়মিত কলেজে না আসায় ইংরেজীর সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তাকে শাসন করে এবং নিয়মিত কলেজে আসতে নির্দেশ দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সহকারী গ্রস্থাগারিক আব্দুস সামাদ সরকার ও তার ভাতিজা কলেজের প্রদর্শক জাহিদুল ইসলাম রিপন বহিরাগত সামাদ আলীকে সঙ্গে নিয়ে ঐ শিক্ষকের উপর হামলা চালায় এবং তাকে মারধর করে। এসময় ঐ শিক্ষকের ডাক-চিৎকারে কলেজের অন্যান্য শিক্ষকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে ভ‚ঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা।

কলেজের উপাধ্যক্ষ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম মিয়া জানান, ঘটনার পরই থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি