০২:১০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ করলেন মালিক লিটন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ সময়কালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল শহরস্থ সন্তোষ পাঁচআনীপাড়া তালহা ছাত্রাবাস মালিক মোঃ মাছুম সরকার লিটন। এপ্রিল মাস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সময়ের ১৮জন শিক্ষার্থীর প্রতিমাসে নির্ধারিত জনপ্রতি ৮০০/১০০০ টাকা সিট ভাড়া সম্পূর্ণ মওকুফের ঘোষণা দেয়া হয়েছে।

এ বিষয়ে মেসের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ বাশিরুল ইসলাম বলেন, মেস মালিক লিটন ভাই তাঁর পক্ষ থেকে সম্পূর্ণটুকু আমাদের উপর ছেড়ে দিয়েছেন। তারপরেও ক্যাম্পাস খুললে আমরা মেসের সকল সদস্য মিটিং করে লিটন ভাইকে মেস ভাড়ার কিছু অংশ পরিশোধের চেষ্টা করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মানিক শীল বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্নবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত। অনেকেই টিউশন করিয়ে নিজেদের পড়ালেখার খরচ নিজেরাই চালায় আবার পরিবারকে সহযোগিতা করে। আমরা শিক্ষার্থীদের পক্ষে দফায় দফায় মেস মালিকদের সাথে যোগাযোগ করেছি ভাড়া মওকুফের জন্য। তবে অনেক মেস মালিক এই ভাড়া দিয়ে সংসার চালায়। এজন্য সকল মেস মালিকদের অনুরোধ করব, যে যতটুকু পারেন, এই করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের বাড়ি ভাড়ায় ছাড় দেন। লিটন ভাইয়ের এই মহতি উদ্যোগদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তালহা ছাত্রাবাস মালিক মোঃ মাছুম সরকার লিটন বলেন, করোনাকালীন এই সময়ে সকলেরই আর্থিক অবস্থা খারাপ। আমি আমার সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণ মেস ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়ে

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি