১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে গার্মেন্টস কর্মীসহ করোনায় আক্রান্ত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী সহ ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

গত ০২ জুন স্বাস্থ্যকর্মীরা নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। এর মধ্যে রবিবার (৭ জুন) সকালে রিপোর্ট আসে নাগরপুরে নতুন করে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী জিন্নাহ মিয়া (৫০) বাড়ি উপজেলার সহবতপুর ইউনিয়নের পাচুরিয়া গ্রামে। অপরজন মামুদনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের আলীম আল রাজী (৫০)। নতুন আক্রান্ত ২ জন রোগীর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান বলেন, যে ২ জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে গার্মেন্টস কর্মী  ঢাকা থেকে ঈদ করতে বাড়িতে এসেছিলেন। এসময় তার জ্বর ঠান্ডার উপসর্গ দেখা দিলে সে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যায়। আমরা গত ২ জুন ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করি এর মধ্যে থানার ১৭ জন পুলিশ সদস্য ও এসিল্যান্ড অফিসের স্টাফদের নমুনা নেগেটিভ আসলেও ২ জনের নমুনা পজেটিভ এসেছে। 

এ নিয়ে বর্তমানে নাগরপুর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩০ জনে। এর মধ্যে ১০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন বাকিরা চিকিৎসাধীন রয়েছে। 

এ সময় তিনি আরো বলেন, নাগরপুর উপজেলা ঢাকা ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা। এ উপজেলায় গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছে। মানুষ সচেতন না হওয়ায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তিনি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলাবাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি