১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৩, মোট ৩৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলায় নতুন করে আরো ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৯ জন।

রোববার সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফলের মধ্যে রোববার সকালে নতুন করে ৩ জনের পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেহেবুবা আক্তার নামে ১ জন নারী চিকিৎসক রয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বলেও ধারনা করা হচ্ছে। 

এছাড়া উপজেলার দুয়াজানীতে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। সদর বাজারের কাকলী স্টোরের পরিচালক নিহির সাহার ছেলে মনা সাহা দোকান পরিচালনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে এসে তার স্ত্রী লাকী সাহা করোনায় আক্রান্ত হন। তারা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি