১২:৪৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থী বাছাই শেষ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। 

বৃহস্পতিবার মনোয়নয়পত্র বাছাইয়ের পর অভিভাবক সদস্য পদের প্রার্থী মো. বোরহান উদ্দিন আরিফের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

এছাড়া অন্য ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ। 

বিদ্যালয় সূত্র মতে, দুই বছর মেয়াদী ম্যানেজিং কমিটি গঠনের জন্য গত ৫ ডিসেম্বর তফসীল ঘোষণা করা হয়। মনোনয়পত্র গ্রহণ ও জমা দেয়ার শেষ দিন গত ১০ ডিসেম্বর পর্যন্ত একজন প্রতিষ্ঠাতা সদস্য, একজন দাতা সদস্য, চারজন সাধারণ অভিভাবক সদস্য, একজন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, সাধারণ শিক্ষক প্রতিনিধি দুইজন ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে একজনের পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।  

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে বৈধ প্রার্থীরা হলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা মো. মিয়াজ উদ্দিন, দাতা সদস্য মো. ইন্তাজ আলী. মো. সাব্বির বিন মিয়াজ অনিক, সাধারণ অভিভাবক সদস্য মীর চঞ্চল মাহমুদ, নাজমুল হাসান, মো. মোনায়েম খান, আব্দুর রহমান, শারমিন সুলতানা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রুমা আক্তার, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জসীম উদ্দিন পাটোয়ারী, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য রওশন আক্তার।

বৃহস্পতিবার প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, সরকারী চাকুরীজীবি হওয়ায় এবং মনোনয়পত্রের সঙ্গে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি পত্র জমা না দেয়ার কারণে অভিভাবক সদস্য পদে প্রার্থী রাজাবাড়ী গ্রামের মো. বোরহান উদ্দিন আরিফের মনোনয়পত্র বাতিল ঘোষনা করা হয়। আগামী ২৯ ডিসেম্বর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিদ্যালয় সূত্র জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি