০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় নাগরপুরে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান হওয়ায় আনন্দে ভাসছে সারা বাংলাদেশ। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে আনন্দ মিছিল করেছে নাগরপুর উপজেলা আওয়ামীলীগ। মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পদ্মা সেতু নির্মাণে দৃঢ়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিািছল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলার পর পদ্মায় দৃশ্যমান দেশের সবচে বড় সেতু। অদম্য যাত্রার সর্বশেষ স্প্যান বসানোর মাধ্যমেই স্বপ্ন পূরণ হওয়ার পথে। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখলেও দেশের জন্য তা গৌরবের। তারা আরো বলেন,পদ্মা সেতুর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের সাথে ঢাকার যোগাযোগ স্থাপনের যে সেতুবন্ধন সৃষ্টি করলেন এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই। ২০২১ সালেই পদ্মা সেতু দিয়ে মানুষ চলাচল করতে পারবে।  নানা বাধা অতিক্রম করে, ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দলীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি