০৯:৫৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

'ক্লিন টাঙ্গাইল'র উপহার পেল প্রতিবন্ধিরা'

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৯ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে তৃতীয় ধাপে কর্মহীন শতাধিক অসহায়-হতদরিদ্র প্রতিবন্ধিদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সামাজিক ও সেচ্ছাসেবীমূলক সংগঠন ক্লিন টাঙ্গাইল।

শুক্রবার (১৯ জুন) দুপুরের দিকে টাঙ্গাইল পৌর সভার হলরুমে উপহার খাদ্য সামগী বিতরণের আয়োজন করা হয়। এরআগে প্রথম ও দ্বিতীয় ধাপে দুই শতাধিক প্রতিবন্ধিদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এই জনসেবামূলক সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল পৌর মেয়র ও ক্লিন টাঙ্গাইল এর প্রধান উপদেষ্টা জামিলুর রহমান মিরন, পৌর প্যানেল মেয়র ও ক্লিন টাঙ্গাইল এর উপদেষ্টা মো. সাইফুজ্জামান সোহেল, ক্লিন টাঙ্গাইল এর সমন্বয়ক জালাল উদ্দিন শাহীন চাকলাদার প্রমুখ।

এতে উপহার সামগ্রী বিতরণের সঞ্চালনা করেন ক্লিন টাঙ্গাইল এর উপদেষ্টা ও  ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক অনিক রহমান বুলবুল। এছাড়াও সংগঠনটির অন্যান্য মেম্বারসহ টাঙ্গাইল রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, টাঙ্গাইল জেলা মিনি বাস-কোচ মালিক সমিতির মহাসচিব ও চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি এবং তরুণ সমাজকর্মী ও উদ্যোক্তা মোজাহিদুল ইসলাম শিপনের আর্থিক সহযোগিতায় শতাধিক প্রতিবন্ধিদের মাঝে এই উপহার বিতরণের আয়োজন করেন ক্লিন টাঙ্গাইল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি