০২:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাবেক সিভিল সার্জনের বাসা থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌর এলাকার আকুরটাকুর পাড়া থেকে শামীম হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইলের সাবেক সিভিল সার্জন ডা: মো. আব্দুল বাছিতের বাসার নিচতলায় এক্সেরুপ থেকে লাশটি উদ্ধার করা হয়। শামীম মধুপুর উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাইদকাই গ্রামের শাহজাহানের ছেলে। তিনি আব্দুল বাছিতের বাসার কেয়ারটেকার ছিলেন।

ডা: মো. আব্দুল বাছিত জানান, গত মঙ্গলবার (২ জুলাই) থেকে শামীম হোসেনকে কোথায় খুঁজে না পেয়ে তার পরিবারের লোকজনদের জানানো হয়। বৃহস্পতিবার (৪জুলাই) বাসার নিচতলায় প্রচন্ড গন্ধ বের হয়। পরে তিনি কোথাও কোন ঈদুর বা বিড়াল মরে রয়েছে কিনা অন্যান্য কেয়ারটেকারদের খোঁজ নিতে বলেন। এসময় মো. সায়েম নামের একজন বাসার নিচতলায় এক্সেরুমের দরজা খুলতেই শামীমের লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। এসময় বাসার লোকজন এসে পুলিশে খবর দেয়। 

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি