১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধ ও বয়সন্ধিকাল সম্পর্কে সচেতনতা মূলক অভিভাবক সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে উপজেলা প্রশাসন স্থানীয় নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা প.প. কর্মকর্তা মাহবুবুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রিয়াংকা দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সোম রাম, সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রহম আলী, সদর ইউপি’র সদস্য নুরুল ইসলাম নূরু নাগরপুর থানার এস আই মো.সাইফুদ্দিন মাহমুদ প্রমুখ। সভায় বক্তরা শিক্ষার্থী ও অভিভাবকদের বাল্য বিয়ের কুফল, মাদকের কুফল ও বয়সন্ধিকালে ছেলে মেয়েদের শারীরিক পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা উপস্থিত সকলকে সন্তান ও অভিভাবকদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের আহবান জানান। এ সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি