১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে নতুন করে করোনায় আক্রান্ত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে নতুন করে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামের পূর্বের আক্রান্ত বন্যা আলমের ঝা মায়া (২২) এবং গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের জামাল (৪৮)। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। 

বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।

আক্রান্ত মায়ার স্বামীর সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, তাদের বাড়িতে সর্বপ্রথম তার বড় ভাবী (বন্যা আলম) আক্রান্ত হওয়ার কয়েকদিন পর আরো ৩ জন আক্রান্ত হয়। পরে সচেতন ও সন্দেহ মিটানোর জন্য তার পরিবারের আরো ৪ সদস্য গত ৯ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাদের নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসলে কর্তৃপক্ষ তাদের নমুনাগুলো গত ১০ জুন ঢাকায় পাঠিয়ে দেন। তাদের মধ্য থেকে ১৬ জুন রাতে তার স্ত্রীর ফলাফল পজেটিভ আসে। 
তার স্বামী আরো জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তারা বর্তমানে তাদের গ্রামে একটি অবহেলিত পরিবার হিসেবে অনেক কষ্টে জীবন যাপন করছে, সবাই তাদের পরিবারের সদস্যদের বাঁকা চোখে দেখছে। গ্রামের কেউ তাদের কোন প্রকার সহযোগিতা করছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও একটি নাপা ট্যাবলেট পর্যন্ত তারা পাচ্ছে না। এদিকে লকডাউনের কারনে বাড়ি থেকে বের হতে না পারায় ঔষধসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বাজারে/বাহিরে গিয়ে কিনতে পারছেন না এবং এই সময়ে কেনার মতো কাউকে তারা পাচ্ছেও না। তিনি আরো জানান,বর্তমানে তার পরিবারের আক্রান্ত সকলেই সুস্থ রয়েছেন।

আক্রান্ত অপরজন জামালের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, কিছুদিন আগে তার দুই-তিনদিন জ্বর ছিল। ঔষধ খাওয়ার পর জ্বর ভালো হলে সন্দেহ মিটানোর জন্য গত ৯ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসলে কর্তৃপক্ষ গত ১০ জুন নমুনাটি ঢাকায় পাঠিয়ে দেন। পরে ১৬ জুন রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি নাপা ট্যাবলেট পাচ্ছে না আক্রান্ত মায়ার স্বামীর এমন অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান নিকট জানতে চাইলে তিনি জানান,বাড়ি বাড়ি গিয়ে ঔষধ দেওয়ার বিধান নেই। হাসপাতালের জরুরী বিভাগের ফোন নম্বর দেয়া আছে সেখানে ফোন করে স্বাস্থ্য বিষয়ে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন এবং সে যদি নিতান্তই গরীব থেকে থাকে তাহলে আমাদের কাছে আবেদন করলে আমরা বিবেচনা করতে পারি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি