১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি তানজীল গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীলকে গ্রেফতার করেছে পুলিশ। এক আওয়ামী লীগ নেত্রীর ছেলের ওপর হামলার অভিযোগে হওয়া মামলায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের থানা পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্র জানায়, গত ৯ জুলাই শহরের ভিক্টোরিয়া রোডে শহর ছাত্রলীগের সদস্য ফাহিম খান ওরফে দ্বীপ সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় ফাহিম খানের মা শহর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শাহিন আরা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। ওই মামলায় মীর ওয়াছেদুলকে প্রধান আসামি করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ফাহিম খানের ওপর হামলার ঘটনার মামলায় ছাত্রলীগ নেতা ওয়াছেদুলকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি