০১:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টায় ঘাটাইল পৌর শহরে এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার সরকার।

এ সময় ব্যবসা প্রতিষ্ঠান খোলা পাওয়ায় ঘাটাইল কলেজ মোড় এলাকা ও ঝড়কা বাজারের দশটি দোকান মালিককে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার সরকারি নির্দেশনা থাকলেও যে সকল ব্যবসায়ী সেই নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রেখেছে আমরা তাদের মধ্যে আজকে দশটি দোকান মালিককে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছি।

সামাজিক দুরত্ব নিশ্চিত করণে আমাদের এই ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে সে সময় তিনি জানান।

ভ্রাম্যমাণ আদালতকে সে সময় সহযোগিতা করেন ঘাটাইল থানার এসআই সুজন এর নেতৃত্বে একটি বিশেষ টীম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি