০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর-বারিন্দা-মির্জাপুর (জেড ৪০০৮) সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বিকালে নাগরপুরের বটতলায় এ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

জেলা সড়ক ও জনপথ অফিস সূত্র বলছে, এ রাস্তার রক্ষণাবেক্ষণ কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৩১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৫৩১ টাকা। এ কাজের বাস্তবায়নে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইল ও এর নির্মাণ কাজ সম্পন্ন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো.মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহীদুল ইসলাম অপু, শেখ শামসুল আলম,বাজার বনিক সমিতির আহবায়ক মো.হাবিবুর রহমান লিটন প্রমুখ।

এর আগে সকালে উপজেলার সিংজোড়ায় এলজিইডি’র অধিনে ভারড়া টু সলিমাবাদ রাস্তার সংস্কার কাজের ভিত্তির প্রস্তর স্থাপন করেন তিনি। এ রাস্তার কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৪ কোটি ৩৩ লক্ষ ৪৮ হাজার ৯৮৭ টাকা।এ কাজের বাস্তবায়নে রয়েছে উপজেলা এলজিইডি অফিস ও এর নির্মাণ কাজ সম্পন্ন করবে গোপালপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মজিবুর রহমান এন্ড অবনী এন্টারপ্রাইজ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি