০৪:০৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলের বংশাই নদীতে নিখোঁজ যুবকের মর‌দেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে ফুটবল খেলা শে‌ষে নদীতে গোসল করতে গি‌য়ে নিখোঁজ যুবকের মর‌দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ফারুক খান ওরফে ফরমান (২০) উপ‌জেলার সংগ্রামপুর ইউ‌নিয়‌নের ছোন‌খোলা গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। 

সোমবার (৮ জুন) দুপুরে বংশাই নদীর  উপজেলার আঙ্গারখোলা এলাকায় ফারু‌কের মর‌দেহ ভাস‌তে দে‌খে স্থানীয়রা উদ্ধার ক‌রে।

অন‌্যদি‌কে গতকাল রোববার (৭ জুন ) বি‌কে‌লে একই এলাকা থে‌কে আব্দুল্লাহ নামের আ‌রেক যুব‌কের মর‌দেহ উদ্ধার ক‌রে ফায়ার সা‌র্ভিসের ডুবু‌রি দল। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, মর‌দেহ উদ্ধার হওয়া ওই দুই যুবক ফুটবল খেলা শেষ ক‌রে বংশাই নদী‌তে গোসল কর‌তে না‌মে। কিন্তু প‌রে আর তা‌দের খোঁজ প‌াওয়া যায়‌নি। নদী‌তে নি‌খোঁজ হওয়ার বিষয়‌টি স্থানীয়রা ফায়ার সা‌র্ভিস‌কে জানায়। প‌রে ফায়ার সা‌র্ভিসের ডুবু‌রি দল নদী‌তে উদ্ধার অ‌ভিযা‌নে নে‌মে আব্দুল্লাহ না‌মের এক যুব‌কের মর‌দেহ  রবিবার বি‌কে‌লে উদ্ধার ক‌রে। এ‌তে আ‌রেক যুব‌কের সন্ধ‌ান পাওয়া যায়‌নি। সোমবার দুপু‌রে স্থানীয়রা অপর যুবক ফারু‌কের মর‌দেহ ভাস‌তে দে‌খে নদী থে‌কে তার মর‌দেহ উদ্ধার ক‌রে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি