১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে যুবদলের ২টি ইউনিটে নতুন কমিটি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলার দুই ইউনিটে যুবদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক টিমের পরামর্শক্রমে টাঙ্গাইল জেলার দুইটি ইউনিটের কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় মো. ফেরদৌস ফকির রতনকে আহ্বায়ক ও জুলফিকার আলী সাজুকে প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ধনবাড়ী পৌর শাখায় জাহেদুল ইসলাম মোহাব্বতকে আহ্বায়ক এবং ফারুক আহমেদকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দিয়েছেন।

নতুন আহ্বায়ক কমিটিসমূহকে কমিটি স্বাক্ষরিত হওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে অধীনস্ত ইউনিটসমূহের সাংগঠনিক কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্দেশ দিয়েছেন। আহ্বায়ক কমিটির সকল নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি