১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আজ মির্জাপুর হানাদারমুক্ত দিবস

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬ | | ১০০
, টাঙ্গাইল :

আজ মঙ্গলবার ১৩ ডিসেম্বর মির্জাপুর হানাদার মুক্ত দিবস।

আজ থেকে ৪৫ বছর আগে ৭১’র এই দিনে মির্জাপুর পাকহানাদার মুক্ত হয়। এ জন্য মির্জাপুরবাসীকে দিতে হয়েছে অনেক রক্ত এবং লড়তে হয়েছে অনেক সম্মুখ যুদ্ধে।

৭১’র ৩ এপ্রিল এ উপজেলার জামুর্কী ইউনিয়নের গোড়ান-সাটিয়াচড়ায় ঢাকার বাইরে পাকবাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধ সংগঠিত হয়। এরপর একে একে উপজেলার পাথরঘাটা, নয়াপাড়া, হিলড়া এবং ভররাসহ অনেক স্থানে পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনেক সম্মুখযুদ্ধ হয়।

৭ মে উপজেলা সদরের মির্জাপুর এবং আন্ধরা গ্রামে পাকবাহিনী প্রথম গণহত্যা চালায়। এছাড়া ১০ থেকে ১৮ মে পর্যন্ত দানবীর রণদা প্রসাদা সাহা ও তার পুত্র ভবানী প্রসাদ সাহাসহ এ উপজেলার বিভিন্ন স্থান থেকে পাকবাহিনী এবং তাদের এদেশীয় দোসররা শতাধিক নিরীহ বাঙ্গালিকে ধরে নিয়ে হত্যা করে।

অবশেষে ১৩ ডিসেম্বর এই দিনে তৎকালীন সার্কেল অফিসে (বর্তমান ইউএনও অফিস) অবস্থানরত পাকবাহিনীরা মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পন করেন। এই আত্মসমর্পনের মধ্যদিয়ে মির্জাপুর উপজেলা পাকহানাদার মুক্ত হয়।

এদিকে মির্জাপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল শহরে র‌্যালি ও সমাবেশ করবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি