১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে এবার বৃদ্ধ করোনায় আক্রান্ত, ৫ বাড়ী লকডাউন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৫ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে নতুন করে এবার মোশারফ হোসেন নামে ষাট বছরের এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি পৌরসভার সূতী পলাশ গ্রামের মীরপাড়ার মৃত সুজাত আলীর ছেলে। তাকে নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জনে। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫জন। 

শুক্রবার দুপুরে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে ঠান্ডা ও জ্বর থাকায় গত ৩০ মে ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শুক্রবার সকালে পরীক্ষার ফলে তার কোভিড-১৯ পজিটিভ আসে। এদিকে যুবলীগ নেতা আসাদুজ্জামান সোহেলের ১ম বার নমুনা পরীক্ষার ফল পজিটিভ হলেও পরবর্তী ২য় ও ৩য় বারে নেগেটিভ এসেছে। তিনি আরো জানান, আক্রান্ত ওই বৃদ্ধকে প্রয়োজনীয় ঔষধপত্র ও মাস্ক বিতরণ করার পর  মীরপাড়া তার গ্রামের বাড়ীসহ আশেপাশের ৫ বাড়ী লকডাউন করা হয়েছে। এতে ২৭ ব্যক্তি এ লকডাউনের আওতায় পড়েছেন। 

এ সময় তাঁর সাথে ডা. শাহীন ও এসআই নাজমুলসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি