০২:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুক্তিযোদ্ধাদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের উপর স্বাধীনতা বিরোধীদের হামলা-মিথ্যা মামলা, নির্যাতন, নিপীড়ন-লাঞ্ছনা ও দেশব্যাপী নারী নির্যাতন-ধর্ষনের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করে স্বাধীনতার পক্ষের শক্তিকে উৎখাতের ষড়যন্ত্র প্রতিহত করতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে মুক্তিযোদ্ধারা।

মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের সদ্য সাবেক জেলা কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি।

এসময় টাঙ্গাইল জেলা ও উপজেলা ইউনিট কমান্ডের বিভিন্ন স্তরের সাবেক কমান্ডারবৃন্দসহ জেলার বীরমুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সন্তান ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি