১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে নতুন করে ডাক্তার সহ ৫ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৫ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডেন্টাল সার্জন, মেডিকেল এ্যাসিসটেন্ট সহ ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

এর আগে ৩১ মে রাতে নাগরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাঁর সংস্পর্শে এসে তাঁর স্ত্রী নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডেন্টাল সার্জন ডা.তানিয়া সাফিয়া, মেডিকেল এ্যাসিসটেন্ট প্রদীপ কুমার দে (৩৮) আক্রান্ত হন। 

এছাড়া উপজেলার বেকড়া ইউনিয়নের মুশুরিয়া গ্রামের আরিফুল ইসলাম (৩৫), সহবতপুর ইউনিয়নের দারা কুমুল্লী গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো.মিলন (৫৫) ও নাগরপুর সদর ইউনিয়নের আন্দিবাড়ি গ্রামের মো.খোরশেদ আলমের ছেলে সুমন মিয়া (২৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

গত ৩১ মে স্বাস্থ্যকর্মীরা নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। এর মধ্যে শুক্রবার (৫ জুন) সকালে রিপোর্ট আসে নাগরপুরে নতুন করে এই ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৫ জন রোগীর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান বলেন, নাগরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুরের সংস্পর্শে তাঁর স্ত্রী ডেন্টাল সার্জন ডা.তানিয়া সাফিয়া ও মেডিকেল এ্যাসিসটেন্ট প্রদীপ কুমার দে আক্রান্ত হন। ডা. তানিয়া সাফিয়া তাঁর স্বামীর সাথে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বাকী যে ৩ জন আক্রান্ত হয়েছেন তারা সকলেই ঢাকা থেকে ঈদ করতে বাড়িতে এসেছিলেন। এর মধ্যে যতটুকু জানা গেছে সুমন মিয়া নমুনা দেওয়ার পর চাকরী করতে ঢাকার জামগড়ায় চলে গেছে। সুমনের পরিবারকে তার করোনা পজেটিভের বিষয়টি জানানো হয়েছে। 

এ সময় তিনি আরো বলেন, নাগরপুর উপজেলা ঢাকা ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা। এ উপজেলায় গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছে। মানুষ সচেতন না হওয়ায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তিনি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলাবাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি