০১:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক ঘটনায় ২জনের মৃত্যু 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক ঘটনায়  ট্রাক হেলপার ও মাদরাসা ছাত্র নিহত হয়েছের। বুধবার সকালে ও মঙ্গলবার সন্ধায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বগুড়ার সিমেন্ট বোঝাই ট্রাকের অজ্ঞাত পরিচয় হেলপার (২৫) এবং মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামের মাদরাসা ছাত্র ইমন হোসেন (১২)।  

জানা যায় বুধবার সকাল আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা নামকস্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক থামিয়ে হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ করছিলেন। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস হেলপারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপারের মৃত্যু হয়। 

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমূল ঘটনা সত্যতা স্বীকার করে বলেন সিমেন্ট বোঝাই ট্রাক ও মরদেহ থানার হেফাজতে আছে। 

অন্যদিকে মঙ্গলবার দুপুরে মাদরাসা ছাত্র ইমন নিজ ঘরে ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হলে সন্ধায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমন আটিয়া মামুদপুর গ্রামে আব্দুস সালাম ইউনূসের ছেলে। সে উয়ার্শী ইউনিয়নের বরটিয়া মাদরাসার ছাত্র।

আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি